শিক্ষাক্ষেত্রে অসঙ্গতি রোধে বেশি বেশি সংবাদ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৪, ১৭:২৮আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৭:২৮

শিক্ষা ক্ষেত্রে ভোগান্তি রোধ এবং সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাক স্বাধীনতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরা নানা অসঙ্গতি ও দুর্নীতি নির্মূল করতে পারবো। গণমাধ্যমে যতবেশি রিপোর্টিং করা হবে, তত বেশি ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে।’

রবিবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এসএসসি-এইচএসসি ২০২৩ ও ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা ধরনের শিক্ষা সংক্রান্ত সেবা পাওয়া আমাদের অধিকার। যারা দায়িত্বপ্রাপ্ত তারা অনেক সময় মানুষকে আটকে রেখে সময়ক্ষেপণ করেন। তারা যাতে সেবা থেকে মানুষকে বঞ্চিত করতে না পারেন, এ জন্য অবশ্যই অসঙ্গতিগুলো প্রকাশ (গণমাধ্যমে) করবেন। এর মাধ্যমে জনগণের যে চাহিদা এবং বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো।’

প্রথগত চিন্তার মধ্যে আটকে না থেকে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভালো ফল করেছে, তাদের আমরা অবশ্যই উৎসাহ দেবো। সঙ্গে দক্ষতা অর্জন করতে হবে। জীবন পরিচালনা শিখতে হবে। মেধাশ্রম যারা দেবেন শুধু তারা সম্মানিত হবেন, কায়িক শ্রম যারা দেবেন তারা সম্মানিত হবে না, সেই মানসিকতা যেন তৈরি না হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন সংকীর্ণ প্রথাগত চিন্তার মধ্যে আটকে না থাকে, শুধু ফলাফলে যেন আটকে না থাকে। বড় চিন্তা করতে হবে। ফলফলই জীবনের সবকিছু নয়। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী ছিলেন, ফলাফলের দিক থেকে সেই অর্থে এগিয়ে ছিলেন না। কিন্তু বিজ্ঞানের শাখা-প্রশাখায় তাদের ব্যাপক অবদান। বিশ্বকবি রীবন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথাগত শিক্ষায় ভালো ফলাফল করেননি। বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন, তোমরা দক্ষ হও, অনেক ভাষা শেখো, শুধু ইংরেজি নয়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষতা অর্জন করতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় পাস করলেই চাকরি পাওয়া যাবে, এমন নিশ্চয়তা বিশ্বের কোথাও নেই। তাই বিশ্বনাগরিক হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আশপাশের দেশগুলোকে দেখি, নানা ভাষা শিখে তারা আমাদের দেশে এসে চাকরি করছে। আমাদের পক্ষেও সেটা পারা সম্ভব।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকারের যত পরিকল্পনা 
সর্বশেষ খবর
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন