‘অধ্যক্ষসহ দুই শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৯:৪৪আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯:৪৪

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় ও সহকারী অধ্যাপক ড. ফারহানা খানমকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম অভিযোগ করে বলেন, ‘আমাকে চার ঘণ্টা আটকে রেখে পদত্যাগপত্রে সই নিয়েছে। সাদা কাগজে বাংলা ও ইংরেজিতে সই নিয়েছে। অধ্যক্ষ কেকা রায়কেও জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। অধ্যক্ষ সাধারণ শিক্ষক হিসেবে থাকতে চেয়েছিলেন, সে সুযোগও দেওয়া হয়নি।’

যারা অধ্যক্ষসহ দুই শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছেন তাদের মধ্যে বর্তমান ছাত্রীদের চেয়ে সাবেক ছাত্রী বেশি ছিল বলে জানান তিনি। ড. ফারহানাকে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার একটি ভিডিও পাওয়া গেছে।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়ের বিরুদ্ধে অবৈধ ছাত্র ভর্তির অভিযোগ রযেছে। অভিযোগ মতে, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ১৬৯ জনকে ভর্তি করায় নিজেদের শর্ত নিজেরাই ভঙ্গ করে ভিকারুননিসা। প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আবার তা অনুসরণ না করেই ১৬৯ শিক্ষার্থীকে ভর্তি করানো হয়। উচ্চ আদালত থেকে এই অবৈধ ভর্তি বাতিল করা হয়। এর পর থেকে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে।

সম্প্রতি সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীরা অধ্যক্ষসহ দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিষ্ঠানে বিক্ষোভ করে। রবিবার (১১ আগস্ট) বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষসহ দুই শিক্ষককে জোর করে পদত্যাগত্রে সই করিয়ে নেয়।

এই বিষয়ে সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম বলেন, ‘আমি পদত্যাগ করিনি। আমার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়। আমি বিভাগীয় কমিশনারের কাছে বিষয়টি জানিয়েছি।’

জোর করে পদত্যাগ করিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় ফোন রিসিভ করেননি। মেসেজ দিলেও কোনও উত্তর দেননি।

/এসএসএ/আরআইজে/
সম্পর্কিত
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
শিশুকে নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক লিখলেন…
এনসিপি থেকে এক জেলার আহ্বায়কের পদত্যাগ
সর্বশেষ খবর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান