একাদশে ভর্তির সময় আবারও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৩:০৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৩:০৫

আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আবার বাড়ানো হয়েছে। সর্বশেষ ধাপে অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে। আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ২১ আগস্ট এ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে। তবে কবে ক্লাস শুরু হবে তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া রয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনও শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে না।

এর আগেও ভর্তির সময় দুই দফা বাড়ানো হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম