শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পাচ্ছেন ডিসি-ইউএনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৯:১২আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৯:১২

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ ছাড়া মহানগর পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৮ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনায় অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।

এ ছাড়া মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম