সেসিপ কর্মকর্তাদের দখলে শিক্ষা ভবন, বন্ধ ইএমআইএস সার্ভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৬:১২আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৬:১২

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের আহ্বান জানিয়ে চতুর্থ দিনের মতো শিক্ষা ভবন দখলে রাখেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সার্ভার। বুধবার (২১ আগস্ট) সকালে শিক্ষা ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থা কর্মসূচি পালন করছেন তারা। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।

শিক্ষা ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থা কর্মসূচি পালন করছেন সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা

আন্দোলন-কর্মসূচি চলাকালে কর্মকর্তা-পরিচালকে (কলেজ ও প্রশাসন) রুমে অবরুদ্ধ করে রাখা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মূল গেটগুলোতে তালা লাগিয়ে ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সার্ভার বন্ধ করে দেন আন্দোলনকারীরা। শিশুদের কোলে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে মাউশির সামনের অবস্থান করছেন আন্দোলনরত নারী কর্মকর্তরা।

গত ১৮ আগস্ট থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, প্রকল্প থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম বলেন, ‘২০০৭ সালে চাকরি রাজস্ব খাতে নেওয়ার কথা ছিল। কিন্তু লুটপাটের উদ্দেশ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বার বার। আমরা স্থায়ী প্রকৃতির কাজ করলেও চাকরি রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না। ১ হাজার ১৮৭ জনের নামে পদ সৃষ্টি হলেও দেবো দিচ্ছি বলে রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না আমাদের। চার দিন ধরে আন্দোলন করছি। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে।’

এদিকে দাবি আদায়ের এই আন্দোলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের স্বাভাবিক সব কার্যক্রম মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যায়। সেসিপে সরাসরি নিয়োগ করা ১ হাজার ১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তর করে মাধ্যমিক শিক্ষায় বৈষম্য দূর করতে দীর্ঘ দিন থেকে নানা কর্মসূচি পালন করছেন সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের