কুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ অধ্যাপক মুহাম্মদ মাছুদ। বৃহস্পতিবার (৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।  

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করলো ছাত্রদল
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক ও দুই কর্মকর্তা চাকরিচ্যুত
সর্বশেষ খবর
মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ঘোষণাকে স্বাগত জানালো সরকার
মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ঘোষণাকে স্বাগত জানালো সরকার
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
রক্তস্বল্পতায় ভুগছেন ৭৮ শতাংশ নারী, ঝুঁকি পুরুষের তুলনায় বেশি
রক্তস্বল্পতায় ভুগছেন ৭৮ শতাংশ নারী, ঝুঁকি পুরুষের তুলনায় বেশি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম