একনেকের অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১০:৫৫আপডেট : ২৫ মে ২০২৫, ১২:০১

একনেকর অনুমোদন পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরও ৯টি হল পাবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রবিবার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা একটি হল কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। একনেক থেকে এটি পাশ হয়ে এলেই আমরা ৯টি হল তৈরির সুযোগ পাবো। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই মুহূর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।

উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম