বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বাড়াতে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ধারবাহিকভাবে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। খসড়া মডিউলে উচ্চশিক্ষার বিধি বিধান, ওবিই কারিকুলাম, টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনাসহ মোট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মডিউলটি অধিকতর পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার কর্মশালার আয়োজন করা হয়।

পর্যালোচনা সভায় শিক্ষক প্রশিক্ষণ মডিউলের ওপর মতামত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. আহসান হাবীব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিটিআই- এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া।

অনুষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ মডিউলের ওপর ধারণাপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম।

ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

ইউজিসির এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসির একই বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিকসহ ইউজিসি ও বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘প্রণীত মডিউল নিয়ে গঠনমূলক আলোচনার জন্য এ কর্মশালা আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে এই প্রশিক্ষণ কর্মসূচি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অধিকতর গুরুত্ব রাখবে।’

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ মডিউলে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকা জরুরি। এছাড়া ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধান ও সময় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে