শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৫:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৩৪

শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান  অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (২৮ অক্টোবর) ইউজিসিতে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অংশীজনের অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘একটি কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুধাবন করে তা পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে।’

অধ্যাপক ফায়েজ বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্ক সম্মানের। ক্লাসরুমে ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে। শ্রেণি কক্ষে শিক্ষার্থীরা কী চাচ্ছে শিক্ষকদের সেদিকে খেয়াল রাখতে হবে। এখনকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী।’

শিক্ষার্থীদের ভালোভাবে বোঝা, তাদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে শিক্ষকদের পরামর্শ দেন চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ।

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ‘উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষাকে কেন্দ্রে রাখতে হবে।’ দক্ষ শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকতার ব্রত নিয়ে কাজ করতে তিনি শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘হিট প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার রূপান্তর ঘটবে। গুণগত শিক্ষার সীমাবদ্ধতা দূর ও সমাজের চাহিদা এই প্রকল্প থেকে পূরণ করা যাবে।’

অতিরিক্ত সচিব মো. হাসান মারুফ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য হিট প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সরকারের বিধি-বিধান মেনে চলা এবং প্রকল্পের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

কর্মশালায় দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করা হবে। বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরবর্তী করণীয় নির্ধারণে ইউজিসি এই কর্মশালা আয়োজন করেছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী