স্কুলে ভর্তির বিষয়ে প্রতিষ্ঠান-প্রধানদের মাউশির নির্দেশনা

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৯:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:২৪

২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি (সরকারিকরণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রতিষ্ঠান- প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

সোমবার (২৮ অক্টোবর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা নির্দেশনায় বলা হয়, ‘২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি (সরকারিকরণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

‘ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি আগামী ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে টেলিটকের লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটকের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘তথ্য প্রদানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাওয়া তথ্য দিতে হবে।’

‘কোন শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি করা যাবে না।’

‘তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানের প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন।’

‘তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান-প্রধানরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনও প্রকার অ্যানালগ নম্বর প্রদান করা যাবে না।’

‘রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে কোনও জটিলতা তৈরি হলে, তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান-প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।’

‘২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের