নিয়োগের ক্ষেত্রে নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা

ঢাবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ১৭:২২আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:২২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশে এখনও সাইকোমেট্রিক পরীক্ষার নিজস্ব টুলস তৈরি হয়নি। জনসংখ্যার দিক থেকে অগ্রগামী হলেও এখানে আইকিউ পরীক্ষার নিজস্ব কোনও টুলস নেই। চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সেকেন্ড ইন্টারন্যাশনালে সাইকোমেট্রিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে বাস্তব কাজ করার মতো নিজস্ব কোনও সাইকোমেট্রিক টেস্ট নেই। ফলে বিদেশে তৈরি নানা টুলস দিয়ে আমাদের কাজ চালাতে হয়। মনস্তাত্ত্বিক বিষয়ের সাংস্কৃতিক ভিন্নতা অনেক বেশি। আমাদের নিজস্ব পরীক্ষা পদ্ধতি তৈরি করা উচিত। এতে আমরা সহজেই এসব টেস্ট প্রয়োগ করতে পারবো। তা অধিকতর নির্ভরযোগ্য হবে।

কনফারেন্সে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচারের উপ-উপাচার্য ড. মুহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আমাদের মনস্তাত্ত্বিক বৈকল্যের কারণে কিশোর গ্যাং, মাদক নেওয়াসহ নানা ঘটনা ঘটছে। আমরা নানা জায়গায় সংস্কারের কথা বলছি। কিন্তু কীভাবে একটি সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারি, তারও সংস্কার প্রয়োজন। আমরা সবাইকে একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় ফেলে দেই। তা না করে যদি কার কাজ করার আগ্রহ আছে, কতটা ভালো, কেমন দেশপ্রেম আছে, এসব বিবেচনায় মানুষ নির্বাচন করি, তাহলে আরও স্বাস্থ্যকর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশীরের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীনুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তানভীর ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগের অধ্যাপক আহসান হাবিবসহ প্রমুখ।

/এমকেএইচ/
সম্পর্কিত
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম