স্টুডেন্টস কেবিনেট শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ২০:১২আপডেট : ২০ মার্চ ২০১৬, ২০:১৪

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কোমলমতি শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যেই স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনের বিস্তারিত তুলে ধরেন।

২১ মার্চ সোমবার ও ৩১ মার্চ বৃহস্পতিবার সারাদেশে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমান পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল সারাদেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮ হাজার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার ৪ হাজার ৮৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ নির্বাচনের সকল দায়িত্ব শিক্ষার্থীরা নিজেরাই পালন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে ১টি এবং সর্বোচ্চ ৩টি শ্রেণিতে ২টি করে মোট ৮টি ভোট প্রদান করতে পারবে। প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি থেকে ৫ জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণি থেকে ১ জন করে ৩ জন মোট ৮ জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে।

অন্যদিকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নির্বাচন আয়োজন করছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। নির্বাচনী বিভিন্ন দায়িত্ব পালন করবেন স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা। অন্যান্য নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটকেন্দ্র এবং বুথ থাকবে। তবে প্রার্থীদের কোনও প্রতীক দেওয়া হবে না। আর এই কেবিনেটের মেয়াদ হবে এক বছর।

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী