আন্দোলন ও রায়ের পর তৃতীয় ধাপে নিয়োগ পাচ্ছেন ৬৫৩১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ২০:০১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০:০১

দীর্ঘ ২৬ দিন টানা আন্দোলন এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে ৬৫৩১ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিচ্ছে সরকার।

সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে। নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতর শিক্ষকদের নিয়োগ, পদায়নসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।

নিয়োগ ও পদায়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়, নির্বাচিত প্রার্থী যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন, তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে আগামী ৪ মার্চ।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। প্রার্থীরা যথাযথভাবে পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাবেন ১৩ মার্চ। একই দিনে (১৩ মার্চ) শিক্ষকদের পদায়ন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোনও প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে, জেলা অফিসে যোগদান না করলে, বা পদায়িত না হলে, বিদ্যালয়ে যোগদান না করলে, কারণ ও মতামতসহ তালিকা অধিদফতরে পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম