বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র নীতিমালা শিগগিরই: ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ২১:৩৯আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:২১

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পিএইচডি কোর্স পরিচালনায় গঠিত কমিটি কাজ করছে। শিগগিরই নীতিমালা প্রণয়ন ও অনুমোদন হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে।

শনিবার (২২ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক এসএমএ ফায়েজ বলেছেন, প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় বড় বিষয় নয়, মূল বিষয় হলো— শিক্ষার মান, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা সেই মান নিশ্চিত করার জন্য অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করবো।

ইউজিসির চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পিএইচডি কোর্স পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে, যা অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, দ্রুততম সময়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, তাই আমাদের আরও অনেক কাজ করতে হবে।

সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়ন ও গবেষণার অগ্রগতির জন্য করমুক্ত নীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত কর পুনর্বিবেচনা করে তা গবেষণা ও উন্নয়নের জন্য পুনর্বিন্যাস করা হোক। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনী গবেষণা, উন্নত শিক্ষার পরিবেশ, এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো.আনোয়ার হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. ফরাসউদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন তামারা আবেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপারসন নাদিয়া আনোয়ার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য রাশেদ চৌধুরী, আহসানউল্লাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান গোলাম রহমানসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান
‘জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার’
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু