৪৬তম বিসিএসর লিখিত পরীক্ষা সময়সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ২০:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২০:০৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক বিষয়) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) কমিশন পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন (৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কারিগরি বা পেশাগত এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের জন্য বাংলা (০০১) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১২ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টার সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের বাংলা (০০২) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ১৩ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রার্থীর চার ঘণ্টার ইংরেজি (০০৩) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ২টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য চার ঘণ্টার বাংলাদেশ বিষয়াবলি (০০৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য তিন ঘণ্টার আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) পরীক্ষা অনুষ্ঠত হবে। ১৮ মে সকাল সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১২টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য দুই ঘণ্টার গাণিতিক যুক্তি (০০৮) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য এক ঘণ্টার মানসিক দক্ষতা (০০৯) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য তিন ঘণ্টার সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচিতে উল্লেখ করা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময় সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। প্রকশিত বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে সরকারি কর্ম কমিশন যেকোনও সময় সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী