ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন তিন ছাত্রনেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ২২:৩৩আপডেট : ২৪ মে ২০২৫, ২২:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে আমরণ অনশনে থাকা তিন ছাত্রনেতা অনশন ভেঙেছেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসে তারা অনশন ভাঙেন। ঢাবির ডা. মোহাম্মদ মর্তুজা মেডিক্যাল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান ভিসি। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ।

এরআগে বিকালে অনশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ভিসি ড. নিয়াজ আহমদ। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই ডাকসু নির্বাচনের লক্ষ্যে সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। এ আশ্বাসের পর অনশনকারীরা অনশন ভাঙতে সম্মত হন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় তার সঙ্গে যোগ দেন সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম। পরে, ২২ মে সন্ধ্যায় তাদের সঙ্গে অনশনে যোগ দেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের