নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১৯:১১ আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০:১৮

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসককে সরকারি এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ন্যারেটিভস/প্রচারণাগুলোর কোরআনের আয়াত ও হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসার সব শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মাদ্রাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক সেবনকারীদের মাঝে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মাদ্রাসায় গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে।

এদিকে, ঢাকা সিটি কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নয়, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও এ নির্দেশনা দেওয়া প্রয়োজন।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
ঢাকায় দূতাবাস খুলবে কেনিয়া
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর