শিক্ষা উপদেষ্টার সঙ্গে উর্দুভাষীদের মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৮:৪৬আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছে। বৃহস্পতিবার (১০ই জুলাই) সচিবালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান সময় প্রতিনিধি দলের সদস্যরা।

উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তির কারণে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। তারা জানান, শিক্ষা উপদেষ্টা এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা উর্দুভাষী জনগোষ্ঠী সবসময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ রেখেছে।

উর্দুভাষী জনগোষ্ঠী ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে জানিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোনও কোনও সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক বা নির্বাহী আদেশে এবং পরে আদালতের হস্তক্ষেপেও সে উদ্যোগে  কার্যকর করা যায়নি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসনযন্ত্র ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে, যে কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করায় ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করে। আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারা দেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।

এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিষয়টি উপদেষ্টা কাউন্সিলে উত্থাপনের জোর দাবি জানায় প্রতিনিধি দলটি।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিনিধি দলের কথা শোনেন। তিনি তাদের যৌক্তিক দাবি পূরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মো. আশরাফুল হক বাবু সাগরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এস. এম. রেজওয়ানা, মো. মোশাররফ হোসেন, মোহাম্মদ হাসান, মো. মিজানুল হক প্রিন্স, শারাফাত হোসেন ফাহিম, মো. ইয়াসিন এবং মো. সরফরাজ খান।

 

 

 

 /এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
‘রোবো কার্নিভাল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে’
‘শিক্ষা ব্যবস্থার রূপান্তরে নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’
বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ ও দ্রুততর গবেষণা ব্যবস্থাপনা গড়ে তুলতে চান শিক্ষা উপদেষ্টা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ