প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতের আশ্বাস শিক্ষা উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ২১:৫৮আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১:৫৮

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের অফিসে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) সংস্থার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তাবনা পেশ করেন। এছাড়াও তারা প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও আহ্বান জানান।

প্রতিনিধিদলের উত্থাপিত স্বল্প ও মধ্যম মেয়াদি পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে— শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি সমন্বয় কমিটি করা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু করা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত শিক্ষা, সমন্বিত শিক্ষা ও বিশেষ শিক্ষাসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা।

এসব প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কৃষ্টি’র সভাপতি সাবরিনা সুলতানা, সহসভাপতি ইফতেখার মাহমুদ, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্স-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন কোর্ডিনেটর খন্দকার সোহেল রানা, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি’র (ভিপস) নির্বাহী সদস্য, জাহাঙ্গীর আলম।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
‘রোবো কার্নিভাল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে’
‘শিক্ষা ব্যবস্থার রূপান্তরে নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই’
বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ ও দ্রুততর গবেষণা ব্যবস্থাপনা গড়ে তুলতে চান শিক্ষা উপদেষ্টা
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন