সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৪৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

সেলিম আকতার নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা।

গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‌‘আজ রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ওই বাসা থেকে সেলিম আকতারকে আটক করা হয়েছে। বাসাটিতে মহিবুল হাসানের পরিবারের আরও সদস্য থাকতে পারেন বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এ ছাড়া সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে পুরো বাসায় তল্লাশি চালানো হচ্ছে। এখনও আমাদের অভিযান শেষ হয়নি।’

/এএম/ 
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
সর্বশেষ খবর
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল