৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৪:০২আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৪:০২

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২০ জুলাই) রাতে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ফলাফলে যুক্তিসংগত কোনও সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। গত বছরের নভেম্বরে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট পূরণে এই বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
৪৪তম বিসিএসে ২৭ প্রার্থীর নন-ক্যাডার নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক