একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৩০ জুলাই থেকে, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ২০:২২আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১:০৭

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। ভর্তির আবেদনের শেষ দিন ১১ আগস্ট। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভর্তি নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর শিডিউল প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড।

এতে জানানো হয়, আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ আগস্ট। শুধু পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ১৩ আগস্ট থেকে ১৪ আগস্ট। শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন ১৫ আগস্ট। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়।

শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়নের সময় ফল প্রকাশের পর থেকে ২২ আগস্ট রাত ৮টা পর্যন্ত। আবেদন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে এবং তাকে আবার ফি-সহ আবেদন করতে হবে ২২ আগস্ট। দ্বিতীয় পর্যায়ের ভর্তির আবেদন গ্রহণ ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ ২৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট। এ সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে এবং পুনরায় ফি-সহ ভর্তির আবেদন করতে হবে রাত ৮টার মধ্যে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। সবশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর। শিক্ষার্থী ভর্তি ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ