শিক্ষক নিয়োগে জটিলতা সৃষ্টি করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৫, ১৭:১১আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৭:১১

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্ত প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টির অভিযোগ পেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিএ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্ত করার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি নেই, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডহক কমিটি এবং অ্যাডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সুপারিশ পাওয়া শিক্ষকগণের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্ত প্রক্রিয়ায় কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অফিস আদেশে মাদ্রাসা শিক্ষা অধিদফরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া শিক্ষকদেরর নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা দিতে নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনা প্রতিপালন না করলে  ২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)  ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী