ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে পদযাত্রা সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৩:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৪:৩১

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবন অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ অক্টোবর) ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই নানা তর্ক-বিতর্ক হয়েছে। তবে শিক্ষার্থীদের একমাত্র দাবি এখন দ্রুত এই অধ্যাদেশ জারি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া নিয়ে সব অংশীজনের মতামত নিয়েছে। মতামতের ভিত্তিতেই মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতীতেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা করা হয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয় যে মডেলেই গঠিত হোক না কেন, এখন প্রয়োজন দ্রুততম সময়ে অধ্যাদেশ জারি করা। এর দিনক্ষণ না জানানো হলে শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরতে চায়। তাই আগামী ১৩ অক্টোবর শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানাবে সাত কলেজের ছাত্রছাত্রীরা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
যে কারণে দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনলো এনসিপি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু