সোমবার থেকেই লাগাতার কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৭:২৯আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন শিক্ষকরা। এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার ঘোষণার আল্টিমেটাম দেন শিক্ষকরা।

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি (ছবি: কাজী আশ্বাদুন নেওয়াজ রিপন)

তবে জাতীয় প্রেসক্লাব থেকে আন্দোলন সরাতে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটক করে পুলিশ। দুপুর সোয়া ২টা নাগাদ শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান। অবস্থান কর্মসূচি শুরু করেন সেখানে।

শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়।

শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে ২০ শতাংশ বাড়িভাড়া ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকেই লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন