‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 

যশোর প্রতিনিধি 
১৭ জুলাই ২০২৬, ১২:২৭আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:২৭

‘বিদায় পৃথিবী, সুখে থেকো’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ছাকিন হোসেন (২৭) নামে যশোরের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ছাকিন ওই এলাকার রমজান আলীর ছেলে। তিনি স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন ছাকিন। রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, স্বজনরা মৃত অবস্থায় তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন।

স্বজনরা জানান, এর আগে ওইদিন দুপুরে তিনি আত্মহত্যার উদ্দেশে বিপুল সংখ্যক ঘুমের ট্যাবলেট খান। এ খবর পেয়ে সহকর্মীরা তার বাড়িতে যান।

তার সহকর্মী রাব্বী আল আমিন জানান, তার বাড়িতে গিয়ে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। ছাকিনকে তার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছাকিন সন্ধ্যায় অফিসে যাওয়ার কথাও বলেছিলেন। কিন্তু তিনি আর আসেননি। আমরা পরে তার আত্মহত্যার খবর জানতে পারি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। যে কারণে তার স্ত্রী গত ঈদুল ফিতরের পরের দিন বাবার বাড়িতে চলে যান এবং আর ফিরে আসেননি। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ছাকিন।

/এএম/
সম্পর্কিত
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
মৃত্যুর পর সাংবাদিক পুলকের বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা