ইংরেজিতে কম নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:২৫

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছরের বিষয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে, ইংরেজিতে গড়ে কম নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষাবোর্ড ফল প্রকাশ করে। সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। এরপর সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরাব চৌধুরী।  

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এ বছরের বিষয়ভিত্তিক ফলাফলে দেখা গেছে, শিক্ষার্থীরা ইংরেজিতে গড়ে কম নম্বর পেয়েছেন। ইংরেজিতে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা গড়ে ৭৩ দশমিক ৬৬ শতাংশ, রাজশাহী ৬৮ দশমিক ৮২ শতাংশ, কুমিল্লা ৬৫ দশমিক ২৮ শতাংশ, যশোর ৫৪ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রাম ৬৩ দশমিক ৭৬ শতাংশ, বরিশাল ৭৫ দশমিক ১৬ শতাংশ, সিলেট ৬৪ দশমিক ৫৩ শতাংশ, দিনাজপুর ৬৪ দশমিক ৪৭ শতাংশ এবং ময়মনসিংহ ৬১ দশমিক ৯২ শতাংশ নম্বর পেয়েছেন।

ফলাফলের এ চিত্রে দেখা যাচ্ছে, সবচেয়ে খারাপ করেছে যশোর শিক্ষা বোর্ড আর ভালো করেছে বরিশাল শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ইংরেজিতে গড় নম্বর পেয়েছেন ৫৪ দশমিক ৮২ শতাংশ, আর বরিশাল সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ৭৫ দশমিক ১৬ শতাংশ।

বিষয়ভিত্তিক বাংলা পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা গড় নম্বর পেয়েছেন ৯৪ দশমিক ২৭ শতাংশ, রাজশাহী ৯৪ দশমিক ৩১ শতাংশ, কুমিল্লা ৯২ দশমিক ২৮ শতাংশ, যশোর ৯০ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রাম ৮৭ দশমিক ৩৫ শতাংশ, বরিশাল ৮৫ দশমিক ৮৮ শতাংশ, সিলেট ৯০ দশমিক শূন্য ২ শতাংশ, দিনাজপুর ৯২ দশমিক ২৭ শতাংশ এবং ময়মনসিংহ ৮৮ দশমিক ৩১ শতাংশ।

ফলাফলের এই চিত্রে দেখা যাচ্ছে, সবচেয়ে কম নম্বর পেয়েছে বরিশাল ৮৫ দশমিক ৮৮ শতাংশ আর সবচেয়ে বেশি নম্বর পেয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড ৯৪ দশমিক ৩১ শতাংশ।

এছাড়া আইসিটিতে গড়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে যশোর ৮৮ দশমিক ৬৩ এবং সবচেয়ে কম নম্বর পেয়েছে ময়মনসিং ৭২ দশমিক ৮২ শতাংশ।

পদার্থবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ৯১ দশমিক ৯০ শতাংশ এবং সবচেয়ে কম নম্বর পেয়েছে কুমিল্লা ৮১ দশমিক ৫০ শতাংশ।

যুক্তবিদ্যায় গড় নম্বরে সবচেয়ে বেশি পেয়েছে রাজশাহী ৯৬ দশমিক ৬৮ শতাংশ এবং সবচেয়ে কম পেয়েছে চট্টগ্রাম ৭৪ দশমিক ১৫ শতাংশ।

অ্যাকাউন্টিংয়ে গড়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ৮২ দশমিক ৪৬ শতাংশ এবং সবচেয়ে কম পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড ৫৮ দশমিক ৪১ শতাংশ।

ইংরেজিতে ফল খারাপ করার বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করেছে। বিশেষ করে যশোর বোর্ডে ইংরেজিতে সবচেয়ে বেশি ফেল করেছে। সেখানে ইংরেজিতে ফেলের হার ৪৫ শতাংশের বেশি। ঢাকা ও বরিশাল ইংরেজিতে কিছুটা ভালো করলেও অন্য বোর্ডগুলোতে খারাপ করায় গড় ফলাফলে পিছিয়ে গিয়েছি আমরা।

উল্লেখ্য, এবার মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের