প্রাথমিকের সহকারী শিক্ষকদের শুক্রবারের কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ২০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৯

১১তম গ্রেডে বেতন নির্ধারণ ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ‘আমরণ অনশন’ করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

শিক্ষক নেতাদের সঙ্গে সভা শেষে আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান। 

সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাপরিচালক মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছেন, দ্রুত দাবি বাস্তবায়ন করবেন।’

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘শিক্ষক সংগঠনগুলের মোর্চার ঐক্য ধরে রাখার স্বার্থে পরিস্থিতি বিবেচনায় আগেই অনশন স্থগিত করা হয়েছে। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সে সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শুক্রবার থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছিল প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, ‘উপদেষ্টা মহোদয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা আমাদের দাবি-দাওয়া পূরণে কাজ করছেন বলে জানিয়েছেন। পে-কমিশনের সঙ্গে আলোচনার সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে অধিদফতর।’

শিক্ষক নেতাদের সঙ্গে সভা শেষে সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দীর্ঘ সময় শিক্ষক নেতাদের সঙ্গে কথা বললাম। তারা ১১তম গ্রেডে বেতনের দাবি করছেন। আমরা একমত, আমরা মনে করি তাদের এ দাবি যৌক্তিক। আমাদের উপদেষ্টা মহোদয় এ দাবির বিষয়ে পে-কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন, তাদের কাছে লিখিত আকারে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বিষয়ে পে-কমিশনের সুপারিশ পেলে তা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। তাই আমরা পে-কমিশনের সঙ্গে শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে দেখা করার একটা ব্যবস্থা করছি।’

‘দীর্ঘদিন ধরে মামলার কারণে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন না’ জানিয়ে মহাপরিচালক বলেন, ‘কিছু দিন আগে মামলাটির শুনানি হয়েছে, শুনানি সরকারের পক্ষে। শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসনে আমরা প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছি, যেখানে নির্দিষ্ট যোগ্যতা থাকার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকদের একটি অংশকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।’

মহাপরিচালক আরও বলেন, ‘সার্বিক বিবেচনায় ৯টি শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা তাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। আশা করি তারা আমাদের অনুরোধ রাখবেন।’

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি