ইউল্যাবের অষ্টম সমাবর্তনে সনদ পেলেন ১৫০৮ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ২০:২০আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২২:৪৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাবের অষ্টম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর ইউল্যাব থেকে মোট ১ হাজার ৫০৮ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। এর মধ্যে ১ হাজার ১১১ জন স্নাতক এবং ৩৯৭ জন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত।

রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন।

সমাবর্তন অনুষ্ঠানে জানানো হয়, ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করেন তাশিন হক, যিনি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে ৩ দশমিক ৮৬ সিজিপিএ অর্জন করে স্নাতক শেষ করেন। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায় থেকে মোট দুজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। সমাবর্তন বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিহা মোরশেদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু