প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের দশম গ্রেড অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অষ্টম সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপস্থাপন করেন।

সভাকে জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে। ওই ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও সম্মতি দিয়েছে।

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ওই ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করে।

সভায় বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে বলে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সভায় সিদ্ধান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১তম থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সুপারিশ করা হলো।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী