এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও’র অর্থ পেতে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বিল সাবমিট করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অধিদফতরের এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। গত ২১ ডিসেম্বর সই করা অফিস আদেশে প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে পাঠানো হচ্ছে। গত জুলাই মাস পর্যন্ত  সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। গত আগস্ট মাস থেকে এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান-প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমে এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। অর্থ সটিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা অথ্য অনুসারে এমপিও অর্থ ই্এফটিতে শিক্ষক-কর্মচারীর স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।

এমপিও প্রতিষ্ঠানের তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মারা গেলে বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসের বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সমায়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনও কারণে বিধি মোতাবেক কোনও শিক্ষক কর্মচারী আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনও শিক্ষকক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

শুধুমাত্র আইবাসে যাচাইয়ের মাধ্যমে পাওয়া ভ্যালিড জনবলে তথ্য বিল অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল আছে তাদের সঠিক তথ্য পাওয়া এবং যাচাইয়ে ভ্যালিড হওয়া সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতাবস্থায় আগামী ২৪ ডিসেম্বরে মধ্যে ডিসেম্বর মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/      
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে