জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল

জবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১১:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি এবং ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে। পাশাপাশি ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।

এদিকে ভর্তি ফি কত, তাও জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৬৩০ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২ হাজার ৬৩০ (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।

উল্লেখ্য, এ পর্যায়ের ভর্তি শেষে আসন শূন্য থাকলে পরবর্তীতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।

 

/এমএএল/
সম্পর্কিত
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই: সভাপতি নজরুল ও সম্পাদক আরাফাত
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক