জবিতে ফাঁকা আসনে গণবিজ্ঞপ্তি প্রকাশ

জবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ফাঁকা আসন পূরণে নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টায় প্রকাশিত ডিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত মেধাক্রম অনুযায়ী শূন্য আসনে ভর্তি সম্পন্ন করা হবে। ফলে আগে কোনও কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে লগইন করে অনলাইনে সম্মতি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না দিলে সংশ্লিষ্ট প্রার্থীকে আর বিবেচনায় নেওয়া হবে না। অনলাইন সম্মতি দেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ২১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কলা ও আইন অনুষদের ডিন অফিসে উপস্থিত হয়ে পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এবার, ইউনিটভিত্তিক শূন্য আসনের তথ্য অনুযায়ী, ইউনিট-বি (কলা ও আইন অনুষদ)–এ মোট ২৮টি আসন খালি রয়েছে। এর মধ্যে মানবিক শাখায় ২২, বিজ্ঞান শাখায় ২ এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৪টি আসন রয়েছে। এ ইউনিটের বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, আইএমএল, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে আসন শূন্য রয়েছে।

অন্যদিকে, ইউনিট-এ–তে মোট ৭১টি আসন খালি রয়েছে। এর মধ্যে গণিত বিভাগে ১৯টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ২৩টি এবং মনোবিজ্ঞান বিভাগে ২৯টি আসন রয়েছে।

এছাড়া, সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)–এ মোট ১০টি আসন খালি রয়েছে। এর মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে (বিজনেস স্টাডিজ গ্রুপ) ৮টি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে (মানবিক গ্রুপ) একটি এবং মার্কেটিং বিভাগে (বিজনেস স্টাডিজ গ্রুপ) একটি আসন রয়েছে।

মেধাক্রম অনুযায়ী নির্ধারিত পরিসরে শিক্ষার্থীদের এ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছে। মানবিক শাখায় ১০০৮ থেকে ১২২৮ পর্যন্ত, বিজ্ঞান শাখায় ২১৬ থেকে ২৫৬ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১১১ থেকে ১৩১ পর্যন্ত মেধাক্রমধারী শিক্ষার্থীরা এ সুযোগ পাবে।

 

/এমএএল/
সম্পর্কিত
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই: সভাপতি নজরুল ও সম্পাদক আরাফাত
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক