এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার পরিচালনায় বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১৫:৪১আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৫:৪১

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। প্রশ্নফাঁস রোধে পরীক্ষা চলাকালের প্রতি বছর দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হতো। তবে, চলতি বছর পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধের কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নর জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

শিক্ষামন্ত্রী বলেন, “কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে, আমি জানি না।”

সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কীভাবে এমন প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, “ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়।”

তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারাদেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই।” 

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
রায় ঘোষণার সময় নির্লিপ্ত ছিল সোহেল, অশ্রুসিক্ত স্বপ্না
রায় ঘোষণার সময় নির্লিপ্ত ছিল সোহেল, অশ্রুসিক্ত স্বপ্না
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
জাদুঘর অনেকটাই উপন্যাসের মতো : ওরহান পামুক
জাদুঘর অনেকটাই উপন্যাসের মতো : ওরহান পামুক
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট