রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ২২:৩০ আপডেট : ০৮ জুন ২০২৬, ২২:৩০

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছে সরকার।  

সোমার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। আলাদা আদেশে এই দুটি বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক তাহমিনা আখতারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

আলাদা প্রজ্ঞাপনে এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এস এম হাসান তালুকদারকে অব্যাহতি দিয়ে তার মূল পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। 

অপর এক প্রজ্ঞাপনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০২২ এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আলাদা আদেশে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলামকে উপাচার্য পথ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।  

অন্য আরেক প্রজ্ঞাপনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালযয়ে উপ-উপাচার্য কৃষি অনুষদের কীটতত্ব বিভাগের (এনটোমোলজি) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়। 

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আলাদা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েয়ের ফার্মাকোলজি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬২
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৬২
মালয়েশিয়াগামীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য হবে না
মালয়েশিয়াগামীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য হবে না
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী