এসএসসি পরীক্ষা এগিয়ে আনছে সরকার, ২০২৮ থেকে নতুন কারিকুলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুন ২০২৬, ১৫:৪২আপডেট : ২৪ জুন ২০২৬, ১৫:৪৬

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা এগিয়ে এনে আগামী জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন-হাউস কোচিং কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তাছাড়া ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম আনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

তিনি জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। যদিও রমজান মাসের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা পেছানোর সুযোগ ছিল, তবে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ঈদের আগেই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা জুন মাসের মধ্যেই পাঠ্যক্রম সম্পন্ন করব। এরপর প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবকিছু বিবেচনা করেই জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা কারিকুলামে নতুন পরিবর্তন আনা হবে। এ বিষয়ে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি স্কুলে ইন-হাউস কোচিং কার্যক্রম বাধ্যতামূলক করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে স্কুলভিত্তিক অতিরিক্ত শিক্ষাসহায়তা প্রয়োজন। স্থানীয় গভর্নিং কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানীর ব্যবস্থা করতে হবে।”

ফলাফলের ধারাবাহিক অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “২০২১, ২০২২ ও ২০২৩ সালের ফলাফল বিশ্লেষণে আমরা কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখেছি। এ অবস্থার পরিবর্তন করে শিক্ষার মান ও ফলাফল আরও উন্নত করতে হবে।”

সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে পরীক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষাবোর্ডএসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা