স্কলাসটিকায় দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুন ২০২৬, ১৬:৩০আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:৩০

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী সমাপনী সনদ লাভ করে।

উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অনুজীববিজ্ঞানী এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক ড. সেজুতি সাহা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। উত্তরা শাখায় সনদ পাওয়া ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন ‘অনার’, ১৮ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি লাভ করে।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈয়দ সামিরুল ইসলাম খান ও নুসাইবা বিনতে হক।

এর আগে, স্কলাসটিকার মিরপুর শাখায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রো-ভাইস চ্যান্সেলর ড্যানিয়েল ডব্লিউ লান্ড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং সিনিয়র অ্যাকাডেমিক সুপারভাইজার তানভিরা খাতুন।

মিরপুর শাখায় সনদ পাওয়া ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন ‘অনার’, ১১ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি অর্জন করে।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন খন্দকার তাহসিব ফাইয়াজ ও জাহরা লাবিবা কবির।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
সর্বশেষ খবর
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়