নববর্ষ উদযাপনে ঢাবি ক্যাম্পাসে থাকছে যত আয়োজন

ঢাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ০৪:২০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০৪:৩৩






বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে তাই দেশব্যাপী থাকবে বর্ণাঢ্য সব আয়োজন। দেশের অন্যান্য স্থানের মতো এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও থাকছে দিনব্যাপী নানা আয়োজন।
এবারের পহেলা বৈশাখ ১৪২৩ উদযাপন ও চৈত্র সংক্রান্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বর্ণাঢ্য কর্মসূচি থাকছে। বর্ষবরণে চারুকলা অনুষদ থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ বছর ‘মা ও শিশু’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।
বরাবরের মতো এবারও ১৩ এপ্রিল সন্ধ্যায় চৈত্রসংক্রান্তি অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদের বকুল তালায়।

 

আরও পড়তে পারেন:  বর্ষবরণে সাদা-লাল পোশাক ঐতিহ্য নয়, কেবলই ফ্যাশন



নববর্ষের দিন নাট-মণ্ডল প্রাঙ্গণে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পট-গান ও দেশের গান। এছাড়া, কলা অনুষদের সামনের মাঠে বাংলা বিভাগ, বটতলায় সঙ্গীত বিভাগ, আমতলায় শিশু-কিশোর সংঘসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
 

আরও পড়তে পারেন:  পহেলা বৈশাখ উদযাপনে নারীদের অংশ না নেওয়ার পরামর্শ হেফাজতের


নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধসহ ক্যাম্পাসে কনসার্ট, লাউড স্পিকারে গান বাজানো, ব্যান্ড সঙ্গীত পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সবার সহযোগিতাও চেয়েছে কর্তৃপক্ষ।
/এসআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি