পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়ে ইউজিসির ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ২১:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২১:৩৬

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বাজেট বরাদ্দসংক্রান্ত অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি জানিয়েছে, এসব প্রতিবেদনে গবেষণা অর্থায়নের সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) গবেষণা খাতের বরাদ্দ নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরে ইউজিসি এক বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, ২০২৬–২০২৭ অর্থবছরে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ইউজিসি ২২৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। কাজেই গবেষণা খাতে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবেষণা খাতে দ্বৈততা পরিহারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা প্রকল্পে অর্থায়ন পদ্ধতি আরও সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার ও বিষয়ভিত্তিক বৈচিত্র ক্ষুণ্ন হবে না।

ইউজিসি জানায়, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য গবেষণা খাতে অর্থ বরাদ্দের উদ্দেশ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২ জুলাই চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ ছাড়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনটি বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছে ইউজিসি। এগুলো হলো—আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা; জ্যেষ্ঠ গবেষকদের সঙ্গে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ইকোসিস্টেম গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া; এবং গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজনীয়তা ও সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় রাখা।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
কর্মচারীদের জন্য ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে ইউজিসি
বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি
সর্বশেষ খবর
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার