বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৫ জুলাই ২০২৬, ০০:০০ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০০:০০

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনে বগুড়া জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সমাজবিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা, গবেষণা, জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিস্তারের সুযোগ থাকবে।

এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা, গবেষণা এবং অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

আইন অনুযায়ী শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতি-সংশ্লিষ্ট স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কোর্সও চালু করা যাবে। অনলাইন দূরশিক্ষণ ও ক্যাম্পাসভিত্তিক শিক্ষার সমন্বয়ে এসব কোর্স পরিচালনা করা হবে।

এর আগে গত ৭ জুলাই শিক্ষামন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে কমিটির সুপারিশসহ মঙ্গলবার বিলটি পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ ১৫ জুলাই ২০০১ সালে গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কখনও বাস্তবায়ন করা হয়নি।

বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায় আগের পরিকল্পনার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন, মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা জোরদার, উদ্ভাবন উৎসাহিত করা এবং এ অঞ্চলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, ১৮৫ কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম
৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
তুলনামূলক বয়স্করা ভুল তথ্যে বেশি প্রভাবিত হন, তরুণদের এগিয়ে আসার আহ্বান ডা. জাহেদের
তুলনামূলক বয়স্করা ভুল তথ্যে বেশি প্রভাবিত হন, তরুণদের এগিয়ে আসার আহ্বান ডা. জাহেদের
জাপানি নাটকে চীনবিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ বেইজিংয়ের
জাপানি নাটকে চীনবিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ বেইজিংয়ের
পুলিশ ফাঁড়িতে ১১১টি আঘাতে রায়হানের মৃত্যু: এসআই আকবরের মৃত্যুদণ্ড
পুলিশ ফাঁড়িতে ১১১টি আঘাতে রায়হানের মৃত্যু: এসআই আকবরের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়