‘শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের শেখার মানসিকতা রাখতে হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ২০:২৯আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২০:২৯

শিক্ষার্থীদের বিপদে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমিরেটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।  

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  

আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের কেন্দ্র করেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই তাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একজন শিক্ষক প্রকৃত অর্থে ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন।”   

তিনি বলেন, “যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না। শিক্ষার্থীদের বিপদে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে।”  

শিক্ষকতা কেবল চাকরি নয়, বরং জীবনব্যাপী সাধনা উল্লেখ করে তিনি বলেন, “আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি একজন শিক্ষককে সারা জীবন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। নিরবচ্ছিন্ন পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে।”   

উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে দক্ষ ও জ্ঞানসম্পন্ন শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলা হলেও এত দিন এই ধরনের কাঠামোবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না।” ইউজিসির হিট প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।   

উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নতুন জ্ঞান অর্জন ও তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে একজন শিক্ষককে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করতে হবে।”  

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান।   

সভাপতির বক্তব্যে মামুন আহমেদ বলেন, “একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রতি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের আলাদা প্রত্যাশা রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকের কাছে যথাযথ পাঠদান, ন্যায্য মূল্যায়ন ও সম্মানজনক আচরণ প্রত্যাশা করে। তাই প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক পরিবেশেও একজন শিক্ষককে আচার-আচরণে সংযত হতে হয়।”  

তিনি বলেন, “প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু কিছু কৌশল শেখানো নয়; বরং শিক্ষকদের দায়িত্ববোধ, পারস্পরিক যোগাযোগ ও প্রয়োজনীয় পেশাগত সক্ষমতা গড়ে তোলা। হিট প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার তরুণ ও জ্যেষ্ঠ শিক্ষক এবং উচ্চশিক্ষা ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রমও চলমান রয়েছে।”  

ইউজিসি চেয়ারম্যান বলেন, “চার মাসের আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়া নবীন শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন ও নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা এ প্রশিক্ষণের অন্যতম বড় প্রাপ্তি।”  

উল্লেখ্য, চার মাসব্যাপী এ পেশাগত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশ নেন।

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শহীদ মিনারে নন-এমপিও শিক্ষকরা, আলোচনার অপেক্ষায় মন্ত্রণালয়ে প্রতিনিধিদল
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
সর্বশেষ খবর
ঈদ-ই মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি 
ঈদ-ই মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি 
বাংলাদেশি চার তরুণ প্রকৌশলী পেলেন ‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’
বাংলাদেশি চার তরুণ প্রকৌশলী পেলেন ‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’
ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ 
ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ 
‘বিশ্বাসঘাতকতা মানব না’, নতুন কর্মসূচির ডাক দিলো ককরোচ জনতা পার্টি
‘বিশ্বাসঘাতকতা মানব না’, নতুন কর্মসূচির ডাক দিলো ককরোচ জনতা পার্টি
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা