ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ০৬:২৮ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৮

বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তৃতীয়বারের মতো ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

রবিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের যেকোনও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন।

আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সল্যুশনসহ যেকোনও ধরনের মৌলিক উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়া যাবে। তবে আগের উত্থাপিত কোনও প্রজেক্ট গ্রহণ করা হবে না এবং অংশগ্রহণকারীকে সশরীরে নিজ মডেল উপস্থাপন করতে হবে।

অনুষ্ঠানে নির্বাচিত উদ্ভাবকরা জেডআরএফ-এর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজেদের প্রজেক্ট উপস্থাপনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার সেরা ৫ জন বিজয়ী তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘স্টার্টআপ’ তৈরিতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেলে ভূষিত করা হবে।

/এমকে/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক