এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২৩:২৬

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্য এ বছর থেকেই অন্তর্বর্তী পরীক্ষা চালুর পক্ষে মত দিয়েছেন তারা। ফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষা বোর্ড জানায়, সারা দেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে। 

এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
সর্বশেষ খবর
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও