বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল।

বুধবার (১১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে রীনা ঘেলানি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি।’

বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণে আগ্রহী তারা।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।’

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ে পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা।

সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়েও বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলামে পরিবর্তন আসছে
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা
প্রাথমিক শিক্ষায় পরিবর্তন আনতে নতুন মনিটরিং নীতিমালা আসছে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
রয়টার্সের প্রতিবেদন ‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
শীতে ব্যাডমিন্টন খেলবেন? র‌্যাকেট কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন
শীতে ব্যাডমিন্টন খেলবেন? র‌্যাকেট কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান