চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯

দীপাবলির পর দিনই বিশ্ববাজারে ফের উর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম কমার পাশাপাশি ডলারের দরপতনের কারণে সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে মূল্যমান পুনরুদ্ধার করেছে মূল্যবান এই ধাতু। বাজারের অস্থিরতার মধ্যেও বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের পূর্বাভাস, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণে দাম প্রায় ৪৬.৩৪ শতাংশ বেড়ে রেকর্ড ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারে স্পট গোল্ডের দাম ০.৭৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১০০.৩৮ ডলারে দাঁড়ায়। পাশাপাশি রূপার দাম ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৫২.৫৪ ডলারে। ভারতেও এমসিএক্স ডিসেম্বর ফিউচার্সে স্বর্ণ ও রুপা উভয়েরই দাম বেড়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর স্বর্ণের বাজারে তীব্র ঊর্ধ্বগতি দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের তথ্য এবং ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন গুঞ্জনে বাজারে সাময়িক অস্থিরতা তৈরি হয়।

এদিকে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম ৪.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৮৬ ডলারে নেমে এসেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের এমন পরিস্থিতিতেও চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা দুই বছর ধরে অক্টোবরেও নিজেদের স্বর্ণের মজুত বৃদ্ধি অব্যাহত রেখেছে।

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের
ঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদের
স্বর্ণের দাম ফের কমলো
সর্বশেষ খবর
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
রয়টার্সের প্রতিবেদন ‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান