রয়টার্সের প্রতিবেদন

‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪

প্রতিদিন ভোর হওয়ার আগেই কাঠ দিয়ে মাটি তৈরি চুলায় রান্না বসাতে হয় তৈরি পোশাক খাতের শ্রমিক শিল্পী খাতুনকে। কারণ তার পরিবারের গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই। এরপর ঢাকা উপশহরের শিল্পাঞ্চল গাজীপুরের পোশাক কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ২৭ বছর বয়সী এই নারী। বেকার স্বামী, বৃদ্ধ বাবা-মা ও শশুর-শাশুড়ির দায়িত্ব কাঁধে নিয়ে পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবন ও সাম্প্রতিক মজুরিবৃদ্ধির আন্দোলন নিয়ে এক প্রতিবেদনে এভাবেই একজন শ্রমিকের জীবন তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক শিল্পে টানা পাঁচ বছর কাজ করার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পী খাতুন। নূন্যতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে আন্দোলনে নামেন হাজার হাজার পোশাক শ্রমিক। মধ্যাহ্নভোজে ভাতের সঙ্গে খাওয়ার জন্য বাড়ির সামনে থেকে কুড়িয়ে আনা শাক সংগ্রহ করতে করতে শিল্পি বলেন, ‘এখন সবকিছুরই দাম বেশি। ঘর ভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দামও চড়া, যা আয় করি তা মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়।’

‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’

গত সপ্তাহের এই বিক্ষোভে কয়েকশ কারখানা বন্ধ হয়ে যায় এবং টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। শ্রমিকদের অসন্তোষের মুখে সরকারের মজুরি বোর্ড গত ৪ নভেম্বর সিদ্ধান্ত নেয় যে ডিসেম্বর থেকে সংশোধিত নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে, যার অধীনে শ্রমিকরা আগামী জানুয়ারিতে তাদের নতুন স্কেলের প্রথম বেতন পাবেন। তবে ঠিক কতটা মজুরি বাড়ানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

কম শ্রম খরচের কারণে চীন এর পর বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। এইচ অ্যান্ড এম, জারা, গ্যাপ, প্রাইমার্ক এবং ওয়ালমার্টের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কাছেও বাংলাদেশ পছন্দের একটি কারাখানা কেন্দ্র। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে এবং চল্লিশ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান যোগায় এই শিল্প।

তবে কারখানা মালিকদের দাবি, মজুরি অনেক বেশি বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশ তার তুলনামূলক সুবিধাজনক অবস্থান হারাবে। এ ছাড়া জ্বালানি খরচ বেড়ে যাওয়ার কারণে মুনাফাও কমে যাচ্ছে। মূল বেতনের পাশাপাশি শ্রমিকরা প্রতি বছর ৯ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাস পান উল্লেখ করে তারা জানান, বড় ধরনের মজুরি বৃদ্ধির সুযোগ খুবই সীমিত।

শিল্পীর মতো শ্রমিকদের অভিযোগ, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ছে না। চরম কষ্টের দিনগুলোতে কেবল মুড়ি খেয়ে পুরো পরিবার দিন কাটায় বলে জানান তিনি। টিনের চালের ছোট্ট একটি ঘরে বসে তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও গত তিন বছরে তিনি কোনও চিকিৎসক দেখাতে পারেননি।

পাঁচ বছর আগে কাজ শুরুর সময় ৯ হাজার টাকা পেতেন শিল্পী খাতুন। এখন তার মূল বেতন হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। ওভারটাইম মিলিয়ে পান প্রায় ১৬ হাজার টাকা, কিন্তু পরবর্তী বেতনের দিন আসার আগেই সব টাকা শেষ হয়ে যায়। ২০২২ সাল থেকে বাংলাদেশে জীবনযাত্রার ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ৯ শতাংশ। প্রথমে খাদ্যের দাম বাড়লেও পরে খাদ্য বহির্ভূত খরচও উর্ধমুখী থেকে যায়।

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার একটি কারখানার ২৯ বছর বয়সী সেলাই অপারেটর রোকসানা পারভীন বলেন, ‘যেকোনও কিছু এমনকি খাবার কেনার আগেও আমি দুবার ভাবি। আমি জানি আমার মেয়েদের ভালো খাবার খাওয়া উচিত, কিন্তু আমি তো তা কিনে দিতে পারি না।’

রোকসানা ও তার দুই মেয়েকে প্রায়ই ভাত ও সবজি খেয়ে দিন কাটাতে হয়। মাছ-মাংস খাওয়া এখন তাদের জন্য এক বিলাসী স্বপ্নে পরিণত হয়েছে। এমনকি সংসার খরচে কাটছাঁট করতে গিয়ে রোকসানাকে তার এক মেয়ের পড়াশোনাও বন্ধ করে দিতে হয়েছে।

/এএ/
সম্পর্কিত
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
সর্বশেষ খবর
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
বোমা-আগুনের রাজনীতি: জবাব দেবে কে?
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
মাদকবিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় আরও ২০ কারখানায় ছুটি ঘোষণা
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান