শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ, পর্যায়ক্রমে বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৯:০১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:০১

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। এ জন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা খাতের টেকসই উন্নয়নে বরাদ্দ করা বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনও ধরনের অপচয় যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোটেকনোলজির মতো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর দিক সম্পর্কেও সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বিইউপির শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকরাও একই পে স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সুখবর
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সুখবর
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে সংসদে হঠাৎ উত্তাপ
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে সংসদে হঠাৎ উত্তাপ
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা