ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৯:০৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
জবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
সর্বশেষ খবর
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
সরকারি কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন যুবক
সরকারি কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন যুবক
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা