ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সুখবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৯:০৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:০৯

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নির্দেশনাটি কার্যকর করতে দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম
ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
সর্বশেষ খবর
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ শিশুটি মারা গেছে
সরকারি কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন যুবক
সরকারি কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা চাইলেন যুবক
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা