জবিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক

জবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠন দুটির নেতাকর্মীরা।

আটক ব্যক্তিরা হলেন– পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে গিয়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।

এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এখানে আওয়ামী লীগের যেসব কর্মকর্তা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনও অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে কোনও ধরনের আপস নেই। সেটা আমরা হই বা অন্য কেউ যে-ই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবো। সেই জায়গা থেকেই আজকের অভিযান চালানো হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।

অভিযান ও কর্মকর্তা-কর্মচারীদের আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ১ হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। যেকোনও ধরনের মববাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আটক ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, দেশে এখন যে পরিস্থিতি, গতকালও একটি জেলাকে স্বাধীন করা হয়েছে। এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেসব অভিযোগ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
পুলিশ দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে নারীর কাছে মিললো ইয়াবা-চাকু
মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
সর্বশেষ খবর
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী
তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী
নিলামে উঠছে ১৬ শতকের ‘বুক অব মিরাকলস’, দাম উঠতে পারে ১০ লাখ পাউন্ড
নিলামে উঠছে ১৬ শতকের ‘বুক অব মিরাকলস’, দাম উঠতে পারে ১০ লাখ পাউন্ড
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল